গুগল ড্রাইভে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট হোস্ট করার পদ্ধতি বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।
·
প্রথমেই আপনার গুগল ড্রাইভ ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করে আপনি যে সিএসএস কিংবা জাভাস্ক্রিপ্ট ফাইলটি হোস্ট করতে চান সেটা আপলোড করুন।
·
ফাইল আপলোড সমন্ন হলে এবার আপনার আপলোড করা ফাইলটির পাশে থাকা থ্রিডট মেনুতে ক্লিক করে মেনু ওপেন হলে সেখান থেকে link sharing off অপশনে ক্লিক করে ফাইলটির পাবলিক অ্যাকসেস (লিঙ্ক শেয়ারিং) এনাবল করুন।
·
পাবলিক অ্যাকসেস এনাবল হলে আবার থ্রিডট মেনুতে ক্লিক করে Copy link অপশনে ক্লিক করে ফাইলটির লিঙ্ক কপি করুন।
·
এবার আপনার কপি করা লিঙ্ক কোথাও পেস্ট করে সেখান থেকে ফাইলটির আইডি আলাদা ভাবে কপি করুন( লিংকের কোন অংশটি ফাইলের আইডি সেটা বুঝতে নিচের লিংকের মার্ক করা অংশটি দেখুন)।
·
https://drive.google.com/file/d/1NmwIMcRyTuUGTrhsB-6EjUfw_CxDYUGc/view?usp=drivesdk
·
এবার নিচের লিংকে FILE_ID এর জায়গায় আপনার কপি করা আইডিটি রিপ্লেস করে দিন, তাহলেই তৈরি হয়ে গেল আপনার আপলোড করা ফাইলের সিডিএন লিঙ্ক।
Link
Structure:
https://drive.google.com/uc?export=view&id=FILE_ID
Link
Example: https://drive.google.com/uc?export=view&id=1NmwIMcRyTuUGTrhsB-6EjUfw_CxDYUGc
এখন আপনি এই লিংক যে কোনো ওয়েবপেজে ব্যবহার করতে পারবেন। এখানে আমি শুধু সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এর কথা বললেও আপনারা যে কোনো ফাইল এর সিডিএন লিঙ্ক তৈরী করতে পারবেন।
তো বন্ধুরা এই ছিলো আজকের পোস্ট, আশা করছি কখনো আপনাদের কাজে আসবে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবেন, ধন্যবাদ।


0 Comments